গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

এবার বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা তিনটি ধাপে নেওয়া হবে। আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর এ পরীক্ষা আয়োজন করা করার সিদ্ধান্ত নিয়েছে উপাচার্য পরিষদ।

শুক্রবার (৮ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক মোনাজ আহমেদ নূর।

তিনি বলেন, শুক্রবার উপাচার্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আজকের সভায় ভর্তি পরীক্ষার শুধু সময় নির্ধারণ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ একাডেমিক কাউন্সিলের সভা করে পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে।

তবে গুচ্ছ সাত কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা এর বাইরে আয়োজন করা হবে। এ পরীক্ষায় সেপ্টেম্বর মাসের যেকোনো সময় নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সভায় দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর নতুন করে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অংশ নেবে কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

গুচ্ছের বাইরে থাকা আটটি বিশ্ববিদ্যালয় নিজেদের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.