উপহারের নেকলেস ১৮ কোটিতে বিক্রি! তদন্তের মুখে ইমরান

প্রধানমন্ত্রী পদ হারানোর পরে এ বার দুর্নীতির মামলায় তদন্তের মুখে পড়লেন ইমরান খান। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি টাকায় বিক্রি করে দিয়েছিলেন তিনি। পাক গোয়েন্দা সংস্থা ‘ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি’-কে এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

পাকিস্তানের আইন বলছে, সরকারি পদে থাকাকালীন উপহার পাওয়া সমস্ত জিনিস সরকারি কোষাগারে জমা করতে হয়। কিন্তু ইমরান সে নিয়ম মানেননি বলে অভিযোগ। ইমরান ওই নেকলেসটি তাঁর বিশেষ সহায়ক জুলফিকার বুখারির মাধ্যমে লাহৌরের এক গয়না বিক্রেতার কাছে বিক্রি করে দেন বলে প্রকাশিত খবরে দাবি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.