আপদকালীন অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো হয়ে গেল বিমান। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের জুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে।
সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এর পরে মাটিতে ধাক্কা খেয়ে দু’টুকরো হয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।

