দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা বা ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান আসিফ মাহমুদ। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:
দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধুলিকনারও প্রমাণ দিতে পারেন তাহলে সাথে সাথে রাজনীতি ছেড়ে দিবো। আর যা শাস্তি হবে মাথা পেতে নিবো।
দেশের বাইরে পলিটিশিয়ান, ব্যবসায়ীদের সম্পত্তি অনেক অনুসন্ধানী সাংবাদিক-সরকার এর আগে বের করেছে। সরকারের এই ক্যাপাসিটি আছে, এইটা কোন রকেট সাইন্স না।
রাজনৈতিক ভাবে কতটা দেউলিয়া হইলে আপনারা এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের ৭ মাস আগেরফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করতে পারেন?
৬ মাসেই বিরোধী দলকে রাজনৈতিক ভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় চুড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, আপনাদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে চোখ সরাতে নাটক শুরু করেছেন?
আপনাদের বিরোধী দলকে দমন-পীড়নের পদ্ধতির সাথে লীগের দমন-পীড়নের পার্থক্য কোথায়?

