আদালতে বিএনপি নেতা ইশরাক

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।

তাকে রাখা হয়েছে আদালতের হাজতখানায়।

সিএমএম আদালতের হাজতখানার ইনর্চাজ, পুলিশের উপ-পরিদর্শক নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টার দিকে ইশরাক হোসেনকে আদালতে হাজির করা হয়।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ২০২০ সালে গাড়িতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে মতিঝিল থানা পুলিশ গ্রেফতার করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.