চার দিন ধরে ২ ছেলেকে নিয়ে বেসমেন্টে লুকিয়ে আছেন আলেনা

ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রাসানের ৬ষ্ঠ দিন আজ। মঙ্গলবার তুমুল যুদ্ধ চলছে খারকিভে। এই শহরের বাসিন্দা আলেনা রুশ বাহিনীর বোমা হামলার মধ্যে দুই ছেলেকে নিয়ে কোথাও পালাতে পারেননি। লুকিয়ে আছেন বেসমেন্টে। তাদের খাবার শেষ হয়ে যাচ্ছে। দিন কাটাচ্ছেন চরম বিপর্যয়ের মধ্যে।

মঙ্গলবার খারকিভের কয়েকজন নারী বিবিসিকে তাদের পরিস্থিতি জানিয়েছেন। এদের মধ্যে আলেনাও ছিলেন।

আলেনা বলেন, ‘আমরা চার দিন ধরে বেসমেন্টে লুকিয়ে আছি। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আমাদের খাবার শেষ হয়ে আসছে।’

আলেনার মতো সিভেতলানাও খারকিভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়ে আছেন।

সিভেতলানা বলেন, ‘আমার পেছনে একজন নারীর সঙ্গে শিশু রয়েছে। ছোট্ট শিশুকে তিনি সারাক্ষণ প্যারামে (শিশুদের বসিয়ে রাখার গাড়ি) রেখেছেন। সিভেতলানা প্রশ্ন তুলে বলেন, আপনি কি বুঝতে পারছেন পরিস্থিতি কতটা খারাপ? অথচ গোলাগুলি বন্ধ হচ্ছে না।’

মেট্রোতে থাকা আরেক নারী মেরিয়ানা কোনোভাবেই কান্না থামাতে পারছেন না। তিনি বলেন, ‘আমি সব সময় প্রার্থনা করছি। অন্যদেরও ইউক্রেনের জন্য প্রার্থনা করতে বলছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.