শহীদ রাউফুন বসুনিয়ার ৩৭ তম মৃত্যু দিবস

আগামীকাল ১৩ ফেব্রæয়ারি, ২০২২ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শহীদ রাউফুন বসুনিয়ার ৩৭তম মৃত্যু দিবস শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনের সাহসী যোদ্ধা রাউফুন বসুনিয়ার ৩৭তম মৃত্যু দিবস উপলক্ষে ১৯৮২-৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে প্রয়াতের স্মৃতিতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে আরো বলা হয়, ১৯৮৫ সালে স্বৈরাচারী শাসক এরশাদের উপজেলা নির্বাচন বাতিল করা ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সার্বজনিন বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা চালু করার দাবিতে আহুত ছাত্র সংগ্রাম পরিষদ মিছিলে স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে তৎকালীন জাতীয় ছাত্রলীগ ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রাউফুন বসুনিয়া ১৩ ফেব্রæয়ারি, ১৯৮৫ ঢাকা বিশ^বিদ্যালয় এলাকায় মৃত্যুবরণ করেন। নেতৃবৃন্দ বিবৃতিতে রাউফুন বসুনিয়ার স্বপ্নের স্বদেশ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশ ও সর্বস্তরে বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইকে অগ্রসর করে নেয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

(১৯৮২-৯০ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ

যোগাযোগ: ০১৭১১-২০৫০৮০

তারিখ : ১২ ফেব্রæয়ারি, ২০২২)

 

বার্তা প্রেরক,

স্বাক্ষরিত — সালেহ আহমেদ

সাবেক ছাত্র নেতা ১৯৮২-৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের পক্ষে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.