বিয়ের পরের দিনই শিবানির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

কয়েক বছর লিভ-ইন করার পর গতকাল বিয়ে করেছেন ফারহান আখতার ও শিবানি ডাণ্ডেকর। ধর্মীয় কোনো রীতি মেনে বিয়ে না করে শপথবাক্য পাঠ করে নতুন জীবন শুরু করেছেন তারা। এরই মাঝে গুঞ্জন চাউর হয়েছে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন শিবানি। আর এ জন্য তাড়াহুড়ো করে বিয়ে করলেন এই দম্পতি।

ফারহান-শিবানির বিয়ের কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এ ছবিকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বলিপাড়ায় উড়ছে। প্রকাশিত ছবিতে দেখা যায়—বিয়েতে লাল রঙের ফিশটেল গাউন পরেছিলেন শিবানি। ফারহান পরেছিলেন কালো রঙের স্যুট। এ ছবিতে শিবানির বেবি বাম্প কিছুটা আঁচ করা যাচ্ছে।

বিষয়টি নেটিজেনদেরও দৃষ্টি এড়ায়নি। একজন লিখেছেন ‘আমি জানি না, বিয়ের জন্য অভিনন্দন জানাব নাকি গর্ভাবস্থার জন্য।’ আরেকজন বলেন, ‘উনি কি গর্ভবতী?’ যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি ফারহান কিংবা শিবানি।

তবে আরেকটি ছবি অন্য কথা বলছে। যে ছবি নিয়ে এত চর্চা যা বেশ দূর থেকে তোলা হয়েছে। শিবানির দাঁড়ানোর ভঙিমার জন্যই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, শিবানির অন্য ছবিতে বেবি বাম্পের কোনো লক্ষণই নেই। মূলত দূর থেকে ছবি তোলার কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে করছেন নেটিজেনদের অন্য একটি অংশ।

২০১৭ সালে ফারহানের সঙ্গে তার স্ত্রী আধুনা ভবানির বিচ্ছেদ হয়। তারপর শিবানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ‘রক অন’ অভিনেতা। ভারতীয় টেলিভিশন জগতের খুব পরিচিত নাম শিবানি। তিনি গানের পাশাপাশি শো উপস্থাপনাও করেন। ফারহান ও তার পরিচয় ২০১৫ সালে। সেই বছর শিবানি আই ক্যান ডু দ্যাট’ নামে রিয়েলিটি শো-তে যোগ দেন। সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফারহান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.