গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে মোড়ল মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

জানা যায়, রাত ৯টার দিকে উপজেলার চকপাড়া গ্রামের মোড়ল মার্কেট এলাকায় সুরুজ মিয়ার মালিকানাধীন তুলার গুদামে আগুন লাগে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.