বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন মারা গেছেন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মুহাম্মদ সালাহউদ্দিন আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি এক ছেলে ও তিন মেয়ে, স্ত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার বড় শ্যালক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা হবে। এরপর জিগাতলায় দ্বিতীয় জানাজা ও মিরপুরে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে।

সালাহউদ্দিনের ইচ্ছা অনুযায়ী মিরপুর এলাকায় তার একজন পীরের পাশে দাফন করা হবে বলে জানান হাবিবুর রহমান।

২০০৯ সালের ২ জানুয়ারি মাওলানা সালাহউদ্দিনকে বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দেয় ধর্ম মন্ত্রণালয়। এর আগে তিনি মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষও ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.