করোনায় আক্রান্ত রানি এলিজাবেথ

করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। রোববার রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

৯৫ বছরের রানি এলিজাবেথ করোনার টিকার সব কয়টি ডোজ পেয়েছেন। চার দিন আগে প্রাসাদের কর্মীদের তিনি জানিয়েছিলেন যে, তিনি খুব বেশি হাঁটাচলা করতে পারছেন না।

বিবৃতিতে রাজপ্রাসাদ বলেছে, ‘আজ রানির কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। মহামান্য রানি মৃদু সর্দি অনুভব করছেন। তবে আগামী সপ্তাহগুলোতে তিনি উইন্ডসরে হালকা কাজকর্ম করবেন বলে আশা করা হচ্ছে। তিনি চিকিৎসা নেওয়া অব্যাহত রাখবেন এবং যথাযথ নির্দেশনা মেনে চলবেন।’

এর আগে চলতি মাসের প্রথম দিকে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লসের করোনা শনাক্ত হয়েছিল। এর কয়েক দিন আগে তিনি রানির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.