রাজবাড়ীতে ট্রাক চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে কাভার্ডভ্যান চাপায় সায়মন মৃধা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাইকারা মোর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সায়মন মৃধা একই ইউনিয়নের চরচিকলা গ্রামের সাদ্দাম মৃধার ছেলে।

নিহত সায়মনের চাচী লিমা খাতুন জানান, সায়মনসহ আমরা বাড়ি থেকে বাংলাদেশ হাটে এসে ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলাম। হঠাৎ সায়মন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সায়মনকে আঘাত করে। এতে সায়মন রাস্তায় পড়ে যায়। পরে আরেকটি দ্রুত গতির ট্রাক সায়মনকে চাপা দিলে সায়মন ঘটনাস্থলেই মারা যায়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দীন মোল্লা বলেন, নিহতের পরিবার থানায় এসে খবর দিলে জানতে পারি ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। তবে এ ঘটনায় কাভার্ডভ্যানকে আটক করা সম্ভব হয়নি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.