এবার করোনায় আক্রান্ত মিথিলা

চলতি বছরের শুরুতেই করোনাভাইরাসে আক্রান্ত হন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বর্তমান স্বামী ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। এর ক’দিন পর (৫ জানুয়ারি) গায়ক-অভিনেতা তাহসান খান ও মিথিলার মেয়ে আইরা তেহরীম খানও করোনায় আক্রান্ত হয়। অবশেষে মিথিরাও করোনার থাবায় পড়লেন।

গতকাল শুক্রবার তার কোভিড টেস্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন এই তারকা। ফলে পরিবারের সবাই এখন ভাইরাসটিতে আক্রান্ত হলেন।

মিথিলা বলেন, ‘কয়েক দিন ধরেই আমরা সাবধানে ছিলাম। কিন্তু আমার মধ্যেও করোনার লক্ষণ ছিল। ফলে ৩-৪ দিন আগে পরীক্ষা করিয়েছিলাম। তখন কিন্তু নেগেটিভ এসেছিল। গত পরশু (বৃহস্পতিবার) আবারও নমুনা পরীক্ষা করালে গতকাল বিকেলে পজিটিভ রিপোর্ট আসে।’

মিথিলা জানান, অল্প কাশি ও ঠাণ্ডা আছে। এছাড়া তিনি আর কোনও সমস্যা অনুভব করছেন না। স্বামী-সন্তান এখন বেশ ভালো আছে। তাদের জ্বর নেই। বর্তমানে তারা সবাই কলকাতায় সৃজিতের বাসাতেই আছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.