তলোয়ার দিয়ে প্রেমিককে খুন করলেন তরুণী

তলোয়ার দিয়ে আঘাত করে প্রেমিককে হত্যা অভিযোগে এ তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের মিসৌরিতে এই ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ জানায়, ব্রিটানি উইলসন নামে ওই তরুণীকে স্থানীয় সময় শুক্রবার রাতে তার বাড়ির বাইরে পোশাকে রক্ত লাগা অবস্থায় দেখা যায়। এ সময় সামনের উঠোনে একটি তলোয়ার পড়ে ছিল।

স্থানীয় টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে ওই তরুণী নিজেই পুলিশকে জানান যে তিনি তলোয়ার দিয়ে তার প্রেমিককে খুন করেছেন।

পুলিশ ওই তরুণীকে গ্রেফতার করার পর ওই বাড়ির ভেতর ঢুকে তার প্রেমিক হ্যারিসন স্টিফেন ফস্টারের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান।

ব্রিটানি পুলিশকে জানান যে তিনি আর হ্যারিসন দুজন মিলে ওই দিন সকালে মেথামফেটামিন নামে এক মাদক নিয়েছিলেন। তদন্তকারীরে ব্রিটানি আরও জানান, হ্যারিসনের শরীরে বেশ কয়েকটি স্বত্ত্বা আটকা পড়েছিল। এসব স্বত্ত্বাকে মুক্তি দিতে তিনি হ্যারিসনের ওপর আঘাত হানেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.