হার নিশ্চিত বুঝেই কি এবার ভাতা-র রাস্তায় ট্রাম্পও? জিতলেই সকলকে ৫০০০ ডলার!

এবার ‘গেম চেঞ্জ’ রিপাবলিকানদের। খাস মার্কিন যুক্তরাষ্ট্রেও শুরু হচ্ছে ‘ভাতা’র রাজনীতি! ভোটে জিতলেই হাজার হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যা ঘোষণায় আনন্দে আত্মহারা নাগরিকরাও।

 

 

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান কনভেনশনে বক্তৃতায় এই ‘ভাতা’ দেওয়ার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা যদি মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তবেই এই অর্থ প্রদান করা হবে।

রিপাবলিকানরা জয়ী হলেই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে তিনি ৫০০০ ডলার দেবেন। ভারতীয় মুদ্রায় যা ৪.৭৬ লক্ষ টাকা।

 

এই আর্থিক সহায়তা প্রদানকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ নামে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি এও জানিয়েছেন, রাজস্ব আদায় ও দেশের অর্থনৈতিক সাফল্যের কারণেই তিনি এই অর্থ প্রদান করবেন দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের।

 

ট্রাম্পের ঘোষণা, নভেম্বর মাসে মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকানরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫০০০ ডলার করে নগদ অর্থ বা ‘ট্রাম্প ডিভিডেন্ড’ দেবেন।

 

তবে এই অর্থ প্রদানের পরেও শর্ত রয়েছে। ট্রাম্প জানিয়েছেন, এই ৫০০০ ডলার অর্থাৎ ‘ট্রাম্প ডিভিডেন্ড’ নাগরিকরা দেশের বাইরে কোথাও ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই এই অর্থ ব্যয় করতে পারবেন। চীন, ভারত, বা অন্য কোনও দেশে এই অর্থ ব্যয় করা যাবে না।

 

পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১.৩৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading