ঢাকায় হেরোইন-ফেনসিডিলসহ ৫২ জনকে গ্রেফতার 

রাজধানী থেকে হেরোইন-ফেনসিডিল এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৩৮ গ্রাম ১৫৫ পুরিয়া হেরোইন, ১২৫ বোতল ফেনসিডিল, ৮৫৯১ পিস ইয়াবা বড়ি, ৪ কেজি ১৩৫ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.