শ্রমিক বিক্ষোভ থেকে দুটি মোটরসাইকেলে আগুন

গার্মেন্টসের শ্রমিকদের বিক্ষোভের মুখে মিরপুর ১৪ নম্বর দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

মোটরসাইকেল দুইটির একটি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলী হোসেনের ও অন্যটি স্থানীয় ছাত্রলীগে নেতা বাবুর বলে জানা গেছে।

রাজধানীর মিরপুর-১৩ নম্বর এলাকায় সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। বিভিন্ন দাবির কথা জানিয়ে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভে অংশ নিয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) সকাল আটটা থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একসঙ্গে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে তারা পুরো সড়ক বন্ধ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.