কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনাকে কেন্দ্র করে অন্য মন্দির ভাঙচুরের ঘটনায় ১৭ জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৬ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দিন আল মাহামুদ দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে ১৮ আসামিকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১৭ জনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান।
গত ১৩ অক্টোবর কোরআন অবমাননার জের অভিযোগ এনে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এর দুইদিন পর পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

