হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরলেন ফুটবলার পেলে

প্রায় এক মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন কিংবদন্তি ফুটবলার পেলে। বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইন্সটাইন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

সেপ্টেম্বরের শুরুতে শারীরিক সমস্যা দেখা দিলে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে যান তিনি। তখন পরীক্ষা নিরীক্ষা করে কোলন টিউমার ধরা পড়ে তার শরীরে।

চিকিৎসার মাধ্যমে সেই টিউমার অপসারণ করা হয়েছে সফলভাবেই। এরপর তাকে কয়েক দফা জেনারেল রুম ও আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবর জানিয়ে ফেসবুকে পেলে লিখেছেন, ‘যখন পথ কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন। নিজের খুশির দিকে মনোযোগ দিন। এটা সত্যি যে আমি হয়তো আর কখনও লাফাতে পারবো না, কিন্তু বিগত কয়েকদিনে আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুসি মেরেছি।’

‘বাড়ি ফিরে আমি অনেক খুশি। আলবার্ট আইন্সটাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছেন। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.