বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ আবারও আইসিইউতে

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্বিতীয় দফায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

রওশন এরশাদ গেল ২৩শে অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে, ১৪ই আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেয়া হয়। তবে আবারো শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেয়া হয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের সাথে আলোচনা করে রওশন এরশাদকে বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.