ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বই মেলায় বাংলাদেশ

করোনা পরিস্থিতির মধ্যেই সীমিত আকারে  জার্মানিতে শুরু হয়েছে ৭৩তম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা।  এ মেলায় অংশগ্রহণ করছে ৮০টি দেশ থেকে দুই হাজার প্রকাশনা প্রতিষ্ঠান। স্বাভাবিক সময়ে প্রায় ১৩৫ টি দেশ অংশ নেয় , স্টল থাকে ৭০০০এর উপরে ।

২০১৫ সাল থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ।  এই মেলার সমন্বয়কের দায়িত্বে রয়েছেন  বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম ।

বৃহস্পতিবার মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশগ্রহণ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসূর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া সেল প্রধান নাসরিন আক্তার লিপিসহ অনেকে। উদ্বোধন পরবর্তী সাংবাদিক সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই মেলায় বাংলাদেশ বিশেষভাবে অংশগ্রহন করছে ,জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর শুদ্ধস্বর ডটকমকে জানান , বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ে বিভিন্ন লেখকদের প্রায় ৪০০ বেশী  বই মেলায় প্রদর্শন করা হচ্ছে  , বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে  দেশের বিভিন্ন প্রকাশিত প্রায় সব বই আমরা মেলায় এনেছি । জার্মানির বাংলাদেশে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন মেলা শেষে বইগুলো দূতাবাসে রাখা হবে আগামী বছর আবার মেলায়  আনা হবে ।  এই মেলায় প্রতিদিন ২৫ হাজার ভিজিটরের মধ্যেই সীমিত রাখা হয়েছে । বুধবার থেকে শুক্রবার পর্যন্ত প্রফেশনাল ভিজিটর এবং শনিবার থেকে   রবিবার  শেষদিন   সাধারন ভিজিটরদের জন্য  মেলায় প্রবেশের সুযোগ রাখা হয়েছে ।

বাংলাদেশ থেকে আরও এসেছেন আগামী প্রকাশনী এবং ময়ূরপঙ্খী প্রকাশনীর নির্বাহী পরিচালক মিতিয়া ওসমান , তিনি এসেছেন জার্মান সরকারের আমন্ত্রণে ।

বাংলাদেশ স্টলের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখিকা নাজমুন নেসা , এটিএন বাংলার   প্রতিনিধি খান লিটন ,  এনটিভির প্রতিনিধি হাবিবুল্লাহ বাহার , শুদ্ধস্বর ডটকমের প্রধান সম্পাদক হাবিব বাবুল ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.