নেপালে বৌদ্ধবিহার নির্মাণ করবে বাংলাদেশ

নেপালের লুম্বিনিতে একটি বৌদ্ধবিহার নির্মাণ করে দিবে বাংলাদেশ।

শুক্রবার (৮ অক্টোবর) লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্টের (এলডিটি) সঙ্গে বৌদ্ধবিহার নির্মাণের চুক্তি করেছে কাঠমুন্ডুস্থ বাংলাদেশ দূতাবাস।

নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং এলডিটির ভাইস চেয়ারম্যান মেত্তেয়া সাক্যপুত্তার উপস্থিতিতে এলডিটি সদর দফতরে চুক্তি স্বাক্ষর হয়। আয়োজিত চুক্তি সই অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত ও এলডিটির ভাইস চেয়ারম্যান।

এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলডিটির পক্ষে প্রকল্প প্রধান সরোজ ভট্টরাইসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাশাপাশি দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন প্রথম সচিব মো. আলমগীর ইসলাম খান।

চুক্তি অনুযায়ী লুম্বিনি ডেভেলপমেন্ট ট্রাস্ট প্লট বরাদ্দ দিবে এবং সেই বরাদ্দকৃত প্লটে বৌদ্ধবিহার তৈরিতে যাবতীয় ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.