তাইওয়ানে আবাসিক ভবনে আগুন, নিহত ২৫

দক্ষিণ তাওয়ানের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

বুধবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাওসিউং শহরের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ৩টার দিকে ১৩ তলা ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৫৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যাদের মধ্যে ১৪ জনের বেঁচে থাকার কোনও চিহ্ন ছিলো না।

দেশটির ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জানান, ঘটনাস্থল থেকে কমপক্ষে ১১ জনকে সরাসরি মর্গে পাঠানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল পর্যন্ত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে।

দেশটির ফায়ার সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনটি অত্যন্ত ভয়াবহ ছিল এবং ভবনের অনেক তলা ধ্বংস করে দিয়েছে।

জানা যায়, ১৩ তলা ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরানো। যার নিচে দোকান ও ওপরে অ্যাপার্টমেন্ট রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিভানো হয়েছে, ভবনের নিচের স্তরগুলি সম্পূর্ণ কালো হয়ে গেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.