ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা সোয়া ১১টার দিকে ঢাবিতে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এই ইউনিটে এবার এক হাজার ২৫০ আসনের বিপরীতে লড়ছেন ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.