ভয়াবহ গতিতে ধেয়ে আসছে টাইফুন ‘চ্যানথু’

চিনের দিকে ভয়াবহ গতিতে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং আশপাশের এলাকার স্কুল বন্ধ করা হয়েছে। স্থগিত করা হয়েছে সকল প্রকার পরিবহণও।

সাংহাই শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি থাকবে।

অবশ্য রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দুর্বল হচ্ছিল এই সুপার টাইফুন এবং জানা যায়, ঘূর্ণিঝড়টি সময়ের সঙ্গে সঙ্গে আরও দুর্বল হবে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছে সাংহাই কর্তৃপক্ষ।

চিনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির সাংহাই-সহ কোনও কোনও অংশে ২৫০ থেকে ২৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

জানা গিয়েছে, চ্যানথুর জেরে সাংহাইয়ের কাছেই ঝেংঝো প্রদেশে রবিবার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। সেখানকার কিছু শহরে স্কুল, বিমান ও রেল পরিষেবা বন্ধ করা হয়েছে। স্কুলগুলি আপাতত না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাসতর্কতা জারি করা হয়েছে ন’টি জেলায়।

খবর আলজাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.