জাফরান খেলে কী হয়?

পায়েসে অনেকেই জাফরান দেন। জাফরান মেশালে পায়েসের রং হাল্কা সোনালি হয়ে যায়। পায়েসে জাফরানের সুগন্ধ মেশে। সব মিলিয়ে পায়েস আরও সুস্বাদু হয়ে ওঠে। কিন্তু শরীরের উপর জাফরানের প্রভাব কেমন? এটি কি শরীরের জন্য ভাল নাকি খারাপ?

হালে জাপানের কয়েক জন বিজ্ঞানী মানুষের শরীরে জাফরানের প্রভাব নিয়ে একটি গবেষণা চালিয়েছেন, দেখা গিয়েছে, জাফরানের মধ্যে ক্যারোটিন জাতীয় উপাদান থাকে। এটির নাম ক্রোসিন। এই ক্রোসিন মানুষের শরীরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

কিন্তু সেই প্রভাবটি কেমন?

গবেষণায় দেখা গিয়েছে, ক্যানসারের কোষের উপর এই ক্রোসিন প্রভাব ফেলতে পারে। এবং সেটি মানুষের জন্য লাভের। কারণ এই ক্রোসিন ক্যানসারের কোষবৃদ্ধি আটকাতে পারে। বিশেষ করে রক্ত, জরায়ু এবং খাদ্যনালীর ক্যানসার প্রতিহত করতে পারে এই উপাদানটি। সুত্র,আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.