জীবনবোধ থেকেঃ পর্ব ৪৭

( দুইশত একচল্লিশ)

মানুষের কোন কিছু দেখার মাধ্যম হলো তার চোখ আর এর প্রকাশ ঘটে  তিনভাবেঃ

+চর্ম চোখ

+মানস চোখ এবং

  • ষষ্ঠইন্দ্রীয়

পৃথিবী চলছে মুলতঃ চর্ম চোখের প্রাধান্যে। অথচ মানস চোখ ও ষষ্ঠইন্দ্রীয়ের ক্ষমতা আরো ব্যাপক ও সুদুর প্রসারী যদিও এর ব্যবহার সকলের বলয়ে পড়ে না।

( দুইশত বিয়াল্লিশ)

ধ্যান মানুষকে পরিশুদ্ধ ও নিয়মানুবর্তী করে এবং মনুষ্যত্ব বিকাশে ঔষধী কাজ করে।

( দুইশত তেতাল্লিশ)

মানুষের জীবনের সহজতম কাজ হলো  নিয়ম মেনে না চলা আর কঠিনতম অধ্যায় হলো নিজেকে নিয়ম ও শৃঙ্খলার বলয়ের অন্তর্ভুক্ত করা।

( দুইশত চৌচল্লিশ)

মানুষের জীবনের সুবর্ন কাল হচ্ছে শিশু কাল থেকে যৌবনের পরিবার নির্ভর কাল যেখানে জীবিকার অন্বেষনের চেয়ে পরিবারের সহায়তা ও সমর্থনে নিজেকে গড়ে তোলার বিষয়টাই মুখ্য।

.  ( দুইশত পয়তাল্লিশ)

জীবিকার প্রশ্ন যেখানে মুখ্য জীবনের অন্য সকল বিষয় তখন গৌণ হয়ে যায়।

চলবে—

 

সিনহা এম এ সাঈদ 

লেখক, গবেষক ও পাবলিক স্পীকার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.