পশ্চিমবঙ্গে ভোট গণনায় মমতা এগিয়ে

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯২ আসনে আজ রবিবার চলছে ভোট গণনা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এগিয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, তৃণমূলের আসন হতে যাচ্ছে ১৭১ এবং বিজেপির জয় পাবে ১০৬ আসনে।

এদিকে, এবিপি আনন্দ জানিয়েছে, তৃণমূল জয় পাচ্ছে ১৯১ আসনে এবং বিজেপি ৯৬ আসনে।

জয় পেতে দরকার ১৪৭ আসন। এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। বেশ কয়েক দফা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.