-রাকিবুল ইসলাম, ফ্রান্স প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে ২০২১ ফ্রান্সের প্যারিস এ অনুষ্ঠিত হয়ে গেল “কবিতায় আড্ডা” ফ্রান্স আয়োজনে “নজরুলের কবিতায় আড্ডা”। ফ্রান্সে তারা বাংলা কবিতা ও সাহিত্য চর্চার লক্ষ নিয়ে নিয়মিত কবিতা ও সাহিত্য আড্ডার আয়োজন করে থাকেন।
কবির জন্মবার্ষিকীর এই আয়োজনে ফ্রান্সে বসবাসরত আবৃত্তি কর্মী, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতি অনুরাগীদের অংশগহণে সোয়েব মোজাম্মেলের উপস্থাপনায় এবং সংগঠক রাকিবুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন উদীচী ফ্রান্স সংসদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন হাওলাদার। সাম্য, সম্প্রীতি, প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম রচিত নজরুল গীতি’র ফরাসি অনুবাদ উপস্থাপন করেন সংগঠক হাসনাত জাহান, আবৃত্তি করেন আবৃত্তি কর্মী মুনির কাদের, মুহাম্মদ গোলাম মোর্শেদ, সাইফুল ইসলাম, লিমা খান, আফগান নাট্যকর্মী রেজা মোহাম্মদ। এছাড়াও নজরুল গীতি নিয়ে আলোচনা করেন বাচিক শিল্পী ও সংগঠক মুনির কাদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সদস্য সচিব তপু বড়ুয়া ও সংগঠক মিলি ইসলাম ।
রাকিবুল ইসলাম, ফ্রান্স প্রতিনিধি ।
Aa

