ইতিহাস- অনিন্দ্য আসাদ

নীলাঞ্জনা-

পাকুর পাতার পিছলে যাওয়া

জোছনা পড়েছে তোমার মায়াবী বদনে,

রাতটাকে আরো গভীর করেছে

তোমার অবাধ্য এলোমেলো চুল,

দুরুদুরু বুকে চোখে চোখ হাতে হাত

নিঃশ্বাস হচ্ছে বিনিময়,

থমকে যাওয়া সময়ে প্র

হরী হয়েছে জোনাকির দল

ঘেমে ওঠা হাতে হাতে বলি খেলা,

বেয়াড়া যুগল ঠোঁটের ভেতরে

যুদ্ধের দামামা বেজেই চলেছে,

পৃথিবীর সবচেয়ে কাছাকাছি

তুমি আর আমি,

অপরাধী দৃষ্টির চাহনিতে

থেমে যায রাত

মেঘে ঢেকে চাঁদ,

অনুকূল পরিবেশে

আরো কাছে এসে

উত্তাল সমুদ্রে অসহায় সাম্পান

ঢুবে যায অতল গভীরে,

নতুন একটি কবিতা জন্মায়

নীলাঞ্জনা তুমিই আমার শ্রেষ্ঠ ইতিহাস

 

অনিন্দ্য আসাদ

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.