ভয়ংকর হচ্ছে করোনা, আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৯১ লাখের বেশি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৯ হাজার ২০২ জন। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ৪১ হাজার ৬৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৯ কোটি ৪৭ লাখ ২২ হাজার ৪৩৫জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৯০২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭২১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৩ লাখ ৫ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন এক লাখ ৫৮ হাজার ৩২৬ জন। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১২ লাখ ৪৮ হাজার ২৬৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ১২৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৬০ হাজার ৮২৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯০ হাজার ৭৩৪ জন। আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৪১ হাজার ৬৭৭ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ১৬৮ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.