২৪ শে মার্চ বুধবার ইউরোপীয় সময় সকাল আটটা এবং বাংলাদেশ সময় দুপুর একটায় শুদ্ধস্বর ডটকমের চতুষ্কোণে অতিথি আলোচক হিসেবে থাকছেন কথাসাহিত্যিক মোস্তফা কামাল , এই অনুষ্ঠান উপস্থাপনা করবেন শুদ্ধস্বর ডটকমের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন , বই মেলার শুরুর দিন থেকেই ধারাবাহিকভাবে লেখক,প্রকাশক এবং মেলার সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আইরিন পারভিন অনুষ্ঠান করে যাচ্ছেন । কথা সাহিত্যিক মোস্তফা কামালের চারটি বই এবারের মেলায় প্রকাশ হয়েছে , যা ইতিমধ্যেই পাঠক প্রিয়তা পেয়েছে । তার অন্যতম জনপ্রিয় উপন্যাস হচ্ছে ১৯৭৫ , এই বইটি বঙ্গবন্ধুর শাসনকাল এবং হত্যাকাণ্ড নিয়ে ইতিহাস আশ্রয়ী উপন্যাস ।
শুদ্ধস্বর/বিএস

