মোমিনুল হকের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ৩৩ রানের মাথায় হারিয়ে বসে তৃতীয় উইকেট। তিন উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

চতুর্থদিনের শুরুতে দলের স্কোরে ২৬ রান যোগ হতেই সাজঘরে ফিরতে হলো টাইগার ডিপেন্ডডল ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। ব্যক্তিগত ১৮ রানেই রাহকিমের এলবির শিকার হন তিনি। রিভিও নিয়েও রক্ষা হয়নি তার।

মুশফিক সাজঘরে ফিরে গেলে ক্রিজে আসেন লিটন দাস। এ পজিশনে ব্যাটিং করতে আসার কথা ছিল সাকিব আল হাসানের। চোট থাকায় বিশ্রামে আছেন সাকিব। লিটন এসে দারুণ সঙ্গ দিচ্ছেন ক্রিজে থিতু হওয়া মুমিনুলকে। দুজনের ৫ম উইকেটের জুটিতে বড় লিডের দিকে এগোচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের লিড এখন ৩৬৩ রান।

এর মধ্যে মোমিনুল হক সেঞ্চুরি করে ফেলেছেন। তার ব্যাক্তিগত সংগ্রহ ১০১ রান। সাথে সঙ্গ দিচ্ছেন ৬৪ রান করা লিটন দাস।

উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রান তুলেছিল বাংলাদেশ। পরে বাংলাদেশের স্পিন বিষে নীল হয়ে ২৫৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.