সারাদেশে অনির্দিষ্টকালের লঞ্চ ধর্মঘটের ডাক

সারাদেশে অনির্দিষ্টকালে জন্য লঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছেন নৌযান শ্রমিকরা। দুপুর ২টা থেকে ঢাকা-বরিশালসহ দেশের সব দূরপাল্লার রুটে নৌযান ধর্মঘট শুরু করেছেন। ঢাকার মেরিন আদালতে যাত্রীবাহী নৌযানের দুই জন মাস্টারের (চালক) জামিন বাতিলের প্রতিবাদে সোমবার (২৫ জানুয়ারি) থেকে ধর্মঘটের ডাক দেন শ্রমিক নেতারা। ওই দুই শ্রমিকের মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

বরিশাল-ঢাকা রুটের এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার রুহুল আমীন এবং এমভি অ্যাডভেঞ্চার-১ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার জামাল হোসেন মেরিন আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক।এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে দুই নৌযান মাস্টারের মুক্তির দাবিতে তাৎক্ষণিক ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি শেখ আবুল হাসেম বলেন, “আমরাও চাই না, কর্মবিরতি ডেকে যাত্রীদের ভোগান্তি দিতে। তারপরও বাধ্য হয়েছি এই কর্মবিরতি ডাকতে।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.