ভাইরাল ছবি নিয়ে যা বললেন টম ইমাম

ফেসবুকে সম্প্রতি ভাইরাল হয় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক টম ইমাম ও তার স্ত্রী মিষ্টি ইমামের ছবি। স্বামীর সঙ্গে স্ত্রীর বয়সের পার্থক্য কিছুটা বেশি হওয়ায় ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয়েছে এ দম্পতিকে। বয়সের ব্যবধান তুলে ধরে এ দম্পতির ছবি অনেকেই বিভিন্ন গ্রুপে পোস্ট শুরু করেন এবং তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইমাম দম্পতি। গত শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন টম ইমাম। তাদের জুটির ছবি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধও করেছেন টম ইমাম।

ফেসবুক পোস্টে টম ইমাম বলেন, স্ত্রীর সঙ্গে আমার তোলা বেশ কিছু ছবি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ে অনেকেই ভাইরাল করছেন। অনেকে খারাপ মন্তব্যও করেছেন। এগুলো কি আপনাদের ঠিক হলো?

ফেসবুকে তিনি আরও লিখেছেন, আমি আমার স্ত্রীকে এবং সেও আমাকে ভালোবাসে। ভালোবাসার কোনো বয়স নেই। ভালোবাসা অন্ধ, যদি সত্যিই আপনি মন থেকে কাউকে ভালোবেসে থাকেন। দয়া করে আমি যেমন আপনার পরিবারকে শ্রদ্ধা করি, তেমনি আপনিও আমাদের শ্রদ্ধা করুন।

টম ইমাম তার পোস্টে আরো জানান, তিনি এক আমেরিকান নারীকে বিয়ে করেছিলেন। সেই স্ত্রী প্রায় ১০ বছর ধরে অসুস্থ থাকার পর ২০১১ সালে মারা যান। প্রায় ১০ বছর সন্তানদের কথা চিন্তা করে তিনি বিয়ে করেননি। সিঙ্গেল ফাদার হিসেবে সন্তানদের মানুষ করেছেন। ২০ বছর জীবনকে স্যক্রিফাইজ করেছেন। এরপর ২০১৯ সালে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেন।

টম ইমাম ও স্ত্রী মিষ্টি ইমাম দুজনই বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। টম বাংলাদেশেই শিক্ষা জীবন শেষ করে আমেরিকা পাড়ি জমান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.