কণ্ঠশিল্পী নকীব খান করোনায় আক্রান্ত

প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার নকীব খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরে শরীরে দুর্বলতা অনুভব করছিলেন তিনি। পরে করোনা পরীক্ষার করতে দেন। ১২ নভেম্বর করোনা ফলাফল পজেটিভ আসে। এরপর তিনি চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ বিষয়টি নিশ্চিত জানান, বর্তমানে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন নকীব খান। আইসোলেশনে রয়েছেন। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

নকীব খান দেশের জনপ্রিয় ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গান গাওয়ার পাশাপাশি সুরকার, গীতিকার হিসেবেও তিনি সমাদৃত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.