সম্প্রতি নারায়ণগঞ্জে ডাকসুর সাবেক ভিপি এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের আহ্বান জানিয়েছেন ইউরোপ আমেরিকায় বসবাসরত ৭০ দশকের ছাত্রনেতারা ,গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন অনেক রক্তের বিনিময়য়ে অর্জিত একটি স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিপক্ষের উপর এরকম হামলা কোনভাবেই কাঙ্খিত নয় । তারা বলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম , কিন্তু গনতন্ত্র তো দূরের কথা বাংলাদেশের মানুষের এখন মানবধিকার থেকেই বঞ্চিত । দেশের সর্বস্তরে দুর্নীতির মহাউৎসব চলছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য সাধারন মানুষকে জিম্মি করে টাকা আদায় করছে না পেলে হত্যা করছে যা পরাধীন আমলেও ছিল না । একটি সভ্য দেশে এটি চলতে দেয়া যায় না । সম্প্রতি একসময়ের কিংবদন্তী ছাত্র নেতা ডাকসুর সাবেক ভিপি একটি পারিবারিক অনুষ্ঠানে হামলার শিকার হন যা আমাদের উদ্বিগ্ন করেছে । আমরা আহ্বান জানাই সকল গনতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে এইসব হামলাকে প্রতিরোধ করে আমাদের স্বাধীনতার মূল্যবোধ গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে আবার পুনঃ প্রতিষ্ঠা করার । বিবৃতিদাতারা হলেন , কামাল সাইদ মোহন , সাহাবুদ্দিন, আহসান জাহিদুল( নিউ ইয়র্ক ) নাজির মোহাম্মদ খান খসরু ( ইটালি ) নাজিম চৌধুরী, জয়নাল আবেদিন,( ইংল্যান্ড ) মাহবুবুর রহমান বাবু , মাহবুবুল আলম হারুনুর রশিদ, খালেদ নোমান নমি, হাবিব বাবুল,( জার্মানি) বুলবুল তালুকদার, ( অষ্ট্রিয়া ) ।

