নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার নেত্রকোনায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালী, মাস্ক বিতরন ও পাবলিক হলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ চৌধুরী আচার্য্য, অধ্যাপক মতীন্দ্র চন্দ্র সরকার, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম, জিল্লুর রহমান খান নোমান, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল কুমার দাস, ডায়বেটিক সমিতির সম্পাদক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক তাহেজা বেগম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সায়েদুর রহমান প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, ইভ-টিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাসী কর্মকান্ডসহ সমাজে ঘটে যাওয়া নানা ধরণের অপরাধ দমন করতে হলে স্থানীয় জনগনকে সর্বদা সঠিক তথ্য দিয়ে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। সাধারন মানুষ যাতে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে সমাজে বসবাস করতে পারে তার জন্য পুলিশকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.