যুক্তরাষ্ট্রের নির্বাচনঃ কে হচ্ছেন রাষ্ট্রপতি

অ্যাডভোকেট আনসার খান :আগামী ৩ নভেম্বর মঙ্গলবার,মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন।নির্বাচনের শেষ মূহুর্তে ভোটারজনগণের সমর্থন আদায়ের জন্য এবং নিজের প্রেসিডেন্সী আরো চার বছরের জন্য ধরে রাখার প্রত্যয়ে রিপাবলিকান প্রার্থী। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী মাঠে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে কুপোকাত করার জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

অন্যদিকে,আগামী চার বছরের জন্য হোয়াইট হাউস বিজয়ের লক্ষ্যকে সামনে রেখে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন চষে বেড়াচ্ছেন গোটা যুক্তরাষ্ট্র জুড়ে।

প্রতি চার বছর অন্তর নভেম্বরের প্রথম সোমবারের পরে প্রথম মঙ্গলবারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে।প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নয়,পরোক্ষ পদ্বতিতে এক নির্বাচনী ইলেক্টোরাল বডি কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন।এই ইলেক্টোরাল বডির মোট সদস্য সংখ্যা ৫৩৮ জন।সদস্যরা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন থেকে নির্বাচিত হন।

যে প্রার্থী কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট পান,তিনি পরবর্তী চার বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।

তবে রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে “সুইং স্টেটস”বা দোল রাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে নির্বাচন বিশেষজ্ঞদের অভিমত।দোল রাজ্যগুলোর অবস্হান নিশ্চিত না হওয়া পর্যন্ত পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন তা অনুমান করা বেশ দুষ্কর।

সুইং স্টেটস,সাধারণত “দোল রাজ্য,-যুদ্ধক্ষেত্র রাজ্য বা বেগুনীরাজ্য” হিসেবে পরিচিত।দোলরাজ্য বলতে,সেসকল রাজ্যগুলোকে বোঝায় যেগুলো ধারাবাহিকভাবে কোনো দলকে ভোট প্রদান করে না।নির্বাচনের শেষ সময়কালে এগুলো ভোট প্রদানের সিদ্বান্ত নিয়ে চুড়ান্ত প্রতিযোগিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য নির্ণায়ক ভূমিকা পালন করে।অর্থ্যা, জয়ের জন্য ২৭০ ভোট অর্জনের জন্য দোল রাজ্যগুলো মূখ্য ভূমিকা রাখে।

রাষ্ট্রপতি প্রার্থী জনপ্রিয় বা পপুলার ভোটে জয়লাভ করেও ইলেক্টোরাল ভোটে পরাজিত হতে পারেন এবং এধরণের ঘটনা পাঁচবার ঘটেছিলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে।সাম্প্রতিক সময়ে,২০১৬সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটন ট্রাম্পের নিকট পরাজিত হয়েছিলেন ইলেক্টোরাল ভোটে।অথচ হিলারী ২.৮মিলিয়ন পপুলার ভোটে ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন।

নির্বাচন বিশেষজ্ঞরা ২০২০ সালের নির্বাচনে সাতটি দোল রাজ্য চিহ্নিত করেছেন,যেগুলো নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা পালন করবে।এসকল রাজ্য ও ইলেক্টোরাল ভোট সংখ্যা হলো,- ১. নর্থ ক্যারোলাইনা(১৫ ভোট),২.ফ্লোরিডা ২৯ভোট),৩.পেনসিলভানিয়া(২০ভোট),৪.মিশিগান১৬ভোট),৫.আরিজোনা(১১ভোট),৬.উইসকনসিন(১০ভোট),৭.ওহিও(১৮ভোট)।অর্থ্যা, দোল রাজ্যগুলোর মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা হলো,১১৯টি।

২০০০সালের রাষ্ট্রপতি নির্বাচনের পর থেকে ৩৮টি রাজ্যের ভোটার দলীয় পরিচয়ে,পার্টি লাইনে ভোট দিয়ে আসছে কারণে সহজেই বোঝা যায় কোনো রাজ্যে কে,জয় পাবে।কিন্তু সুইং রাজ্যে দলীয় লাইনে ধারাবাহিকভাবে ভোট দেয় না কারণে এটি বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে কোনো প্রার্থী বিজয়ী হতে চলেছে।

২০২০সালের নির্বাচনে সুইং স্টেটসগুলোতে,সর্বশেষ তথ্য অনুযায়ী, ট্রাম্প ও বাইডেন, কোনো প্রার্থীই স্পষ্টভাবে এগিয়ে নেই।এর অর্থ হলো,যে প্রার্থী নিজের অনুকুলে ভোট টানতে পারবে,সে প্রার্থীই জয়ের মূখ দেখবে।অর্থ্যা, সুইং রাজ্যগুলো ২০২০সালের নির্বাচনে কে বিজয়ী হবে,তা নির্ধারণ করবে।

বিশেষজ্ঞরা উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে,২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প সবকটি সুইং রাজ্যের ভোট নিজের পক্ষে টানতে পেরেছিলেন বলেই জয়ী হয়েছিলেন নির্বাচনে।

১৯৬৪সাল থেকে প্রত্যেকটা নির্বাচনে ফ্লোরিডা প্রেসিডেন্সি জয়ে ভূমিকা রেখে আসছে। যেমন,বারাক ওবামা ২০০৮ ও ২০১২সালের উভয় নির্বাচনে ফ্লোরিডায় জয় পেয়েছিলেন।তিনি দুটি টার্মেই দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। আর ২৯১৬সালে জয় পেয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি ট্রাম্প।জনমত জরিপে এবারের নির্বাচনে ফ্লোরিডায় ট্রাম্প পিছিয়ে আছেন বাইডেনের নিকট।

টরেন্টোর স্কারবরো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের সহকারী অধ্যাপক রায়ান হারর্ল বলেছেন,ওহিও একটি গুরুত্বপূর্ণ সুইং রাজ্য।২০০৮ এবং ২০১২ সালে এরাজ্যে ডেমোক্রেট প্রার্থী জয়ী হলেও ২০১৬ সালে ট্রাম্প জয়ী হয়েছিলেন। এবারের নির্বাচনে বাইডেন অতি অল্প ব্যবধানে এগিয়ে আছেন বলে বিভিন্ন জরিপে ওঠে এসেছে।এদিকে,প্রেসিডেন্সিয়াল সুইং স্টেটস এর সম্পাদক ডেভিড শুল্টজ বলেছেন,”কোনোও রিপাবলিকান ওহিও না জিতলে রাষ্ট্রপতি পদে জিততে পারেনি।” “ওহিওর মতো রাজ্য ভারসাম্য রক্ষা করে”-বলেন তিনি।

হারর্ল বলেন,সাউর্দান রাজ্যগুলো, যেমন,টেক্সাস ও জর্জিয়া ডেমোক্রেটদের জন্য জোরালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।তবে মধ্যলেইকস রিজিওন রাজ্যসমূহ,অর্থ্যা, উইসকনসিন, মিনেসোটা,পেনসিলভানিয়া ও মিশিগান ট্রাম্প থেকে মূখ ফিরিয়ে নিতে পারে।

ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের চেয়ারপার্সন ম্যাথিউ লিবোর অভিমত,- “৩ নভেম্বর ডেমোক্রেটদের জন্য সারপ্রাইজ হতে পারে এবং এই সারপ্রাইজ হবে তাদের স্বপক্ষে।” “আমি মনে করি এই সারপ্রাইজ বাইডেনকে সহায়তা করবে”-বলেন লিবো।

লিবো আরও যোগ করেন যে,”ডেমোক্রেটরা টেক্সাস জিতলে আমি হতবাক বা ব্যথিত হবো না।”

উল্লেখ্য যে,টেক্সাসের ৩৮ ভোট বাইডেনের জন্য জয়ের পথ খুলে দিতে পারে,এটিতে ১৯৮০ সাল থেকে রিপাবলিকানরা জয়ী হয়ে আসছে।

রাজনৈতিক বিশ্লেষক ওয়েবসাইটস ফাইভ থার্টি এইট এবং ডিসিশন ডেস্ক এইছ কিউ অভিমত দিয়েছে, ২০২০ এর নির্বাচনে বাইডেন জয়যুক্ত হবেন।

এবারের প্রায় সবকটি জনমত জরিপেও ট্রাম্পের চেয়ে বাইডেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।তাই সবদিক বিবেচনায়, আসন্ন নির্বাচনে বাইডেনের জয় দেখতে পাচ্ছেন বিশ্লেষকরা।তবে শেষ হাসিটি কার, তা দেখতে অপেক্ষা করতে হবে চার নভেম্বর পর্যন্ত।

লেখক: আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.