প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপির

দেশের জেলায় জেলায় এবং প্রতিটি সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান।

আজ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সমাপনী বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের ভূত ও অভিযুক্ত কর্মকর্তাদের কেবল বদলি না করে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনাতে হবে।

সংসদে বক্তব্য রাখার সময় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমিরের দোকান পুড়িয়ে দেওয়া ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, আমরা ফ্যাসিবাদবিরোধী অনেক কথাই অনেকভাবে বলি, সুন্দর সুন্দর বুলি কপচাই। কিন্তু এই ফ্যাসিবাদকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, এর শিকড় যদি উপড়ে ফেলতে না পারি, তাহলে এই দেশ ভুক্তভোগী হবে এবং কোনো আইনের সুফল জনগণ ভোগ করতে পারবে না।

নিজের নির্বাচনি এলাকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে পাবনা-১ আসনের এই সংসদ সদস্য জানান, ওই ওসি ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছেন এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন—এ বিষয়ে লিখিত অভিযোগ ও পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সম্প্রতি এক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ্যে ওই ওসিকে হুমকি দিয়ে বলেছেন যে, তিনি মুখ খুললে ওসি থাকতে পারবেন না। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন সচিব মর্যাদার ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে থাকার কারণে ওই ওসির বদলি বা কোনো শাস্তি হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.