আগামী ২০ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০ টা এবং ইউরোপীয় সময় বিকেল ৫ টা , চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে, “বাংলাদেশের সমসাময়িক রাজনীতি এবং ডিসেম্বর সমাচার” বিষয়ে আলোচনা ও বিশ্লেষণে অতিথি থাকবেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাঃ মুশতাক হোসেন এবং বিএনপির পাবনা জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সঞ্চালনায় বুলবুল তালুকদার- শুদ্ধস্বর ডটকম।
অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালক বুলবুল তালুকদার এর ফেইসবুক আইডি থেকে সরাসরি প্রচারিত হবে।
অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে শুদ্ধস্বর ডটকম পত্রিকা থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

