প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭৪৭ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৯৬ জনের দেহে।
ফলে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৯৪ হাজার ৮২৭ জন করোনা রোগী। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ হাজার ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৬৮৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ১০ হাজার ৫৩২ জন।

