Bangladesh's Tamim Iqbal attends a training session at The County Ground in Taunton, south-west England, on June 16, 2019, ahead of their 2019 World Cup match against West Indies. (Photo by Saeed KHAN / AFP) (Photo credit should read SAEED KHAN/AFP via Getty Images)

আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না: তামিম

বিসিবি প্রেসিডেন্টস কাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের ‘তামিম একাদশ’। আর টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে পড়ায় অধিনায়কে কণ্ঠে দেখা গেছে চরম হতাশা। টুর্নামেন্ট জুড়ে বাজে ব্যাটিং প্রদর্শন করা দলটি বুধবার (২১ অক্টোবর) হেরেছে মাত্র ৭ রানের ব্যবধানে। অথচ এই ম্যাচ কোনোমতে জিতলেই ফাইনালে উঠে যেতেন তামিম-মিঠুনরা।

৪১ ওভারের ম্যাচে তামিমদের লক্ষ্য মোটেও কঠিন কিছু ছিল না। মাত্র ১৬৪ রানের লক্ষ্যে নেমে এমন নাকানিচুবানি খেয়ে পরাজয় মেনে নিতে পারছেন না দেশসেরা ওপেনার। অর্ধশতক হাঁকিয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন তামিম। তবে তার বিদায়ের পর অন্য ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে শামিল হলে খেই হারিয়ে ফেলে দল। অবশ্য ব্যর্থতার জন্য তামিম নিজেকেও কাঠগড়ায় রাখছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে তামিম বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমার মনে হয় আমরা ফাইনালে খেলার যোগ্যতা রাখি না। আমি যখন আউট হয়েছিলাম তখনো কিন্তু বলের সঙ্গে রানের ব্যবধান অনেক ছিল। প্রয়োজনীয় রানের চেয়ে ৩০ বল বেশি ছিল। কিন্তু ঐ জায়গা থেকে যে এভাবে ম্যাচ হারবো এটা আমি নিজেও কল্পনা করিনি। তিন ম্যাচেই আমরা দল হিসেবে ভালো ব্যাট করতে পারিনি।’

চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তামিম একাদশ। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও বোলারদের প্রশংসা করতে ভোলেননি তামিম। তিনি বলেন, ‘সব ম্যাচেই আমাদের বোলিং ইউনিট ভালো পারফর্ম করেছে। সাইফউদ্দিন, শরিফুল, মেহেদী ওদের পারফরম্যান্স সত্যিই ভালো ছিল। তবে আমিসহ সকল ব্যাটসম্যানের পারফরম্যান্স যতটা ভালো হওয়ার কথা ছিল তার কাছাকাছিও যায়নি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.