শেখ হাসিনার জন্মদিনে ভারত ও চীনের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের কমিউনিস্ট পার্টি।

রোববার (২৭ সেপ্টেম্বর) গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় মোদি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

দু্ই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদি। ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস বিদায়ী সাক্ষাতে গণভবনে মোদির বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন বলে জানা গেছে।

এদিকে, জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে চায়না কমিউনিস্ট পার্টিও। সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ‌্য, সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.