ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে পড়ে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত তিনজন হলেন, শফিকুল ইসলাম (২২), ইনসান (২২) ও শরিফুল (২৫)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরে নির্মাণাধীন ১০তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে যান ওই তিনজন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, নির্মাণাধীন ভবনের তিন তলায় কার্নিশের কাজ করার সময় সেটি ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) মার্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.