পানামায় আকস্মিক বন্যায় একই পরিবারের ১১ জনের করুণ মৃত্যু

পানামায় আকস্মিক বন্যায় ঘর ভেসে গেলে একই পরিবারের ১১ জনের প্রাণহানি ঘটে। এ সময়ে তারা ঘুমিয়ে ছিল। কর্মকর্তারা এ খবর জানান।

জাতীয় বেসামরিক সুরক্ষা সেবা প্রধান কার্লোস রাম্বো বলেন, এদের মধ্যে ৯ শিশু রয়েছে।

পানামার পশ্চিমাঞ্চলে ভেরাগুয়াস প্রদেশে রোববার বেজুকো নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে আরো দু’জন নিখোঁজ হয়।

প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো টুইটারে এ ঘটনার জন্যে শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.