৬,৫০০ পাকজঙ্গি রয়েছে আফগানিস্তানে, দাবি জাতিসংঘের

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রিপোর্টে জানানো হয়েছে, আফগানিস্তানের মাটিতে এই মুহূর্তে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার পাকজঙ্গি রয়েছে বলে জাতিসংঘের এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই পাকিস্তানি জঙ্গিদের অধিকাংশই তেহরিক-ই তালিবান পাকিস্তান এর সদস্য। রিপোর্টে আরও বলা হয়, এটা দু’টি দেশের জন্যই হুমকির কারণ। জাতিসংঘের এটি ২৬ তম রিপোর্ট। আইসিস, আল-কায়দা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের উপর নজর রেখে এই রিপোর্ট তৈরি করা হয়। সূত্রের খবর, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১২৬৭ মনিটরিং কমিটির জমা দেওয়া রিপোর্টে কাটাছেঁড়া করে, তার ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়, আফগানিস্তানের মাটিতে সব থেকে বেশি সংখ্যক যে জঙ্গিদলের উপস্থিতি রয়েছে, তারা তেহরিক-ই তালিবান পাকিস্তান। পাকিস্তানের একাধিক বড়া নাশকতার দায় নেয় এই তেহরিক-ই তালিবান পাকিস্তান। রয়েছে জামাত-উল-আহার এবং লস্কর-ই-ইসলাম।

রিপোর্টে পরিষ্কার উল্লেখ করা হয়, আফগানিস্তানের ভূ-খণ্ডে থাকা পাকিস্তানি বিদেশি সন্ত্রাসবাদীরা দু-দেশের জন্যই হুমকির কারণ। ছয় থেকে সাড়ে ছ-হাজারের মতো জঙ্গি রয়েছে। যার আবার অধিকাংশই টিটিপি’র সদস্য। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এই রিপোর্টে আবার প্রমাণিত হল, পাকিস্তান এখনও জঙ্গিদের সমর্থন জুগিয়ে চলেছে।

সংবাদ সংস্থা খামা সূত্রে খবর, ২১ জুলাই আফগানিস্তানের কান্দাহার প্রদেশে নিহত সন্ত্রাসবাদীদের মৃতদেহ থেকে পাকিস্তানের পরিচয়পত্র পাওয়া যায়। অস্বস্তিতে পড়ে পাকিস্তান জানায়, তারা কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীকে আর্থিক সাহায্য দেয় না। কান্দাহারে যে জঙ্গিদের কাছ থেকে পাক আইডি কার্ড পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে, তাদেরও কোনও সাহায্য পাকিস্তান করেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.