করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ১৫১ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে ৩ হাজার ২৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন এবং মোট সুস্থ ৭৮ হাজার ১০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা নাসিমা সুলতানা এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন ।

শুদ্ধস্বর/আপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.