করোনাভাইরাসে আক্রান্ত নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদকে সোমবার জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারীর সৈয়দপুর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা দিচ্ছে।
শুদ্ধস্বর/আইপি

