অন্ধ কারে পুতুলে ঘর সাজিয়েছ
আর শূন্যতা মাপতে মাপতে সেখানেই
ঈশ্বর কে খুঁজি
ঝকঝকে রাজপথ, শহর
ভুল কোরোনা
চলে যদি যাবেই ওই মুখ একবার দেখো
জলে ভেসে যায় নীল, শ্যাওলা
চোখে র পাতায় বয়ে যায় খাল
তখনো পুতুলে ঘর সাজে
তবুও দূরে বেজে ওঠে এক হাজার কাঠির ঢাক ।

